ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সিডিএ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ সেলিম নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সেলিম কুমিল্লার মুরাদনগর থানার আবদুল মান্নানের ছেলে। তিনি নগরের পাহাড়তলী এলাকায় থাকতেন।