ট্রেনের ধাক্কায় অটোরিকশা চূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার চাটমোহর রেলস্টেশনের পূর্ব রেলক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তেলবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ভেঙে চূর্ণ হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরদী থেকে সিরাজগঞ্জগামী ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহর স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় স্টেশনের পূর্ব দিকের একটি অরক্ষিত রেল ক্রসিংয়ের ওপর অটোরিকশাটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তবে এতে কোনো যাত্রী ছিল না। আর দ্রুতগতিতে ট্রেনটি আসতে দেখে চালক অটোরিকশাটি ফেলে দৌড়ে নিরাপদ দূরত্বে চলে যান। এরপর ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি চূর্ণ-বিচূর্ণ হয়ে প্রায় ৩০০ গজ দূরে ছিটকে পড়ে।