ট্রেনের ধাক্কায় অটোরিকশা পুকুরে, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জের কংগাইশ এলাকায় ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা পুকুরে পড়ে গেলে দুজন আহত হন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে।
আহত দুজন হলেন অটোরিকশার চালক হাজীগঞ্জের হাটিলা গ্রামের জামাল হোসেনের ছেলে মো. সজীব (২০) এবং যাত্রী টোরাগড় গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. ইয়াছিন (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সজীব ও ইয়াছিন অটোরিকশায় হাটিলা গ্রাম থেকে হাজীগঞ্জ বাজারের উদ্দেশে রওনা দেন। সকাল সোয়া আটটায় কংগাইশ এলাকায় চাঁদপুর-লাকসাম রেললাইন পার হওয়ার সময় অটোরিকশাটির পেছনের অংশ লাইনে আটকে যায়। লাকসাম থেকে ছেড়ে আসা ডেমো ট্রেনের ধাক্কায় এটি রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা সজীব ও ইয়াছিন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।