ট্রেনের ধাক্কায় আরটিভির প্রযোজনা সহকারী পলাশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কুড়িল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় আরটিভির প্রযোজনা সহকারী পলাশ রায় (২৮) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে তিনি রেল ক্রসিং পার হয়ে বিশ্বরোড হয়ে কর্মস্থল আরটিভিতে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পলাশ রায় প্রায় এক যুগ ধরে মিডিয়ায় কাজ করছেন। আরটিভির তারকালাপ, ছুটির সকাল, টিফিন ব্রেকসহ জনপ্রিয় বেশ কিছু অনুষ্ঠানের প্রযোজনা সহকারী হিসেবে কর্মরত ছিলেন। থিয়েটারের (আরামবাগ) তিনি একনিষ্ঠ কর্মী ছিলেন। পলাশ রায় সম্প্রতি গ্রামীণফোনের (খোলা জানালা) মডেল হিসেবে কাজ করেন। এ ছাড়া বেশ কিছু নাটকে অভিনয় করেছেন।

পলাশ রায়ের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ। তাঁর মৃত্যুতে আরটিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।