প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চৌমুহনী রেলস্টেশনের অদূরে করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহত যাত্রীরা হলেন বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের পাপু রঞ্জন দে (৩২), হারুনুর রশিদ (৩৫) ও মো. ইসমাইল (৩৩)। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।