ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহের শ্যামপুর নয়ানগর এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় আজ সোমবার ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এর মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন।
এ ঘটনায় দুজন আহত হন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা একটা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ইজিবাইকটি মেলান্দহ বাজার থেকে নয়ানগর যাচ্ছিল। মাটির সড়ক পার হয়ে ওই লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।