ট্রেনের ধাক্কায় কলেজশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনের ধাক্কায় মোখলেসুর রহমান (৪৫) নামের এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দুইটার দিকে উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোখলেসুর রহমান উপজেলার বানিয়াগাঁতী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি কামারখন্দ উপজেলার চৌবাড়ি গ্রামে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, আজ দুপুরে মোখলেসুর রহমান মোটরসাইকেলে কামারখন্দ থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ঝাঐল ওভারব্রিজ এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ খান বলেন, মোখলেসুরের লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।