ট্রেনের ধাক্কায় ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী এলাকায় গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় দেলোয়ার হোসেন (২২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দেলোয়ার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) ছাত্র ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালীতে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, মহাখালী এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ট্রেনের ধাক্কায় দেলোয়ার গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।