ট্রেনের ধাক্কায় টমটমের চালক ও যাত্রী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রেনের ধাক্কায় টমটমের চালকসহ দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন টমটম চালক মুর্শেদ মিয়া (২৩) ও আরোহী সুনাম উদ্দিন (৫৫)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরখারচর গ্রামের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুর্শিদ মিয়ার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ গ্রামে। সুনাম উদ্দিন একই জেলার বাজিতপুর উপজেলার সরারচর গ্রামের বাসিন্দা।