ট্রেনের ধাক্কায় ট্রাক বিচূর্ণ, চালক ও হেলপার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় কসাইবাড়ি রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের সামনের অংশ বিচূর্ণ হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হন।কমলাপুর রেলওয়ে থানার সাব-ইন্সপেক্টর নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেটগামী উপবন এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাচ্ছিল। উত্তরার কসাইবাড়ি ক্রসিংয়ে এলে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ চূর্ণ হয়ে যায়। ট্রাকের ভেতরে থাকা চালক ও হেলপার আহত হন। তবে কেউ নিহত হয়নি।