ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়াকান্দি গ্রামে রেলের ছোট ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় রাজবাড়ী-গোয়ালন্দ ঘাট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম মিলন সরদার (২৭)। তিনি সদর উপজেলার আগমারী গ্রামের বাসিন্দা। ঢাকায় দরজির কাজ করতেন। নিহত মিলনের ছোট ভাই মাহফুজ সরদার জানান, মিলন ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি বাড়িতে থেকে ওষুধপত্র খাচ্ছিলেন। শুক্রবার (আজ) বিকেলে তাঁর ঢাকা যাওয়ার কথা ছিল।
মিলনের বন্ধু ও প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম বলেন, ‘আমরা তিনজন রেললাইন ধরে হাঁটছিলাম। মিলন মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় গোয়ালন্দ ঘাট থেকে রাজবাড়ীর দিকে একটি ট্রেন আসছিল। আমরা রেললাইন থেকে নিচে নেমে দাঁড়াই। মিলনকেও নেমে দূরে দাঁড়াতে বলি। কিন্তু সামনে কাদাপানি থাকায় সে বেশি দূর যায়নি।’