ট্রেনের ধাক্কায় তরুণীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলবাগে ট্রেনের ধাক্কায় লিমা আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি মালিবাগের তৈরি পোশাকের একটি কারখানায় কাজ করতেন। বরিশাল বাকেরগঞ্জের বাবুল মিয়ার মেয়ে লিমা গুলবাগ এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন লিমা। রাত নয়টার দিকে গুলবাগে ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এক্সপ্রেস নামে একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত তিনটার দিকে লিমাকে মৃত ঘোষণা করা হয়। আজ বুধবার সকালে লিমার লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।