ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামের অটোচালক হায়দার আলীর ছেলে শাহনেওয়াজের (২০) মৃত্যু হয়েছে। একমাত্র সন্তানের মৃত্যুতে হায়দার আলী ও মা নুর বানু দিশেহারা হয়ে পড়েছেন। শোকের ছায়া নেমে এসেছে দামারপাড়া গ্রামে। শাহনেওয়াজের খালাতো ভাই শোহানুর রহমান বলেন, গত বছর কাটলা কলেজ থেকে বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক পাস করেন শাহনেওয়াজ। এ বছর নৌবাহিনীর কর্মচারী শ্রেণিতে চাকরি পান তিনি। চাকরির যোগদানপত্র নিতে ও সেনানিবাসে রক্ত পরীক্ষার জন্য ঢাকায় বন্ধুর কাছে যান শাহনেওয়াজ। ১ জুলাই খুলনার নৌঘাঁটিতে যোগদান করার কথা ছিল শাহনেওয়াজের।