ট্রেনের ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলক্ষেত ও খিলগাঁওয়ে গতকাল বুধবার পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন একটি প্রতিষ্ঠানের কর্মী জুলকার নাইন আশজাদী (২৭) ও ব্যবসায়ী জাহিদ হোসেন (৫৬)। সরকারি রেলপথ থানা ঢাকার (জিআরপি) এসআই সিরাজুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে খিলক্ষেতের কুড়িল বিশ্বরোড এলাকায় উড়ালসড়কের নিচের রেললাইন পার হওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন জুলকার নাইনকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন। তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ ছাড়া গতকাল সকাল পৌনে ১০টার দিকে খিলগাঁও রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী জাহিদ হোসেন নিহত হন। নিজস্ব প্রতিবেদক