ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মোসাম্মাৎ সাজেদা খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল বুধবার সকাল নয়টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের চণ্ডীপুরে রাজবাড়ী-ফরিদপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। সাজেদা চণ্ডীপুর গ্রামের চান্দু মোল্লার স্ত্রী। রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি আন্তনগর ট্রেনের ধাক্কায় সাজেদা ঘটনাস্থলে নিহত হন। সাজেদার ছেলে সুজন মোল্লা বলেন, এক বছর আগে বজ্রপাতে তাঁর মা শ্রবণশক্তি হারিয়েছিলেন। রাজবাড়ী রেলওয়ে পুলিশের ওসি মো. হারুন মজুমদার বলেন, এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।