ট্রেনের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বনানী ও তেজগাঁওয়ের মাঝামাঝি এলাকার রেললাইন থেকে ওই নারী লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই নারীর আনুমানিক বয়স ৪০ বছর। তাঁর পরনে ছিল হলুদ কামিজ ও বেগুনি রঙের সালোয়ার। সকালে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর অজ্ঞাত পরিচয় ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।