প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রাষ্ট্রায়ত্ত হাফিজ জুট মিলস এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শরীফ (১২) নামের এক ছাত্র নিহত হয়েছে। সে ওই কারখানার কলোনির জাহাঙ্গীর আলমের ছেলে এবং সবুজ শিক্ষায়তন উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। শরীফ রোববার বিকেলে অন্য শিশুদের সঙ্গে রেলপথের কাছে খেলা করছিল। এ সময় ট্রেনের ধাক্কায় আহত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।