ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় আখের আলী (৪৫) নামের একজন মারা গেছেন। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ ইকবাল জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে আখের আলী রানীনগর রেলস্টেশনে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর বেলা একটার দিকে তাঁর মৃত্যু হয়।