ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার জয়রামপুর এলাকায় গতকাল সোমবার ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। জামালপুর রেলওয়ে সূত্রে জানা যায়, দুপুরে রেলওয়ে থানা পুলিশের একটি দল ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল ভোরে ওই রেললাইন দিয়ে চলাচলকারী কোনো ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । নিহত ব্যক্তির পরনে লুঙ্গি ও একটি শার্ট ছিল।