ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী নিমতলী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।  পুলিশ সূত্রে জানা গেছে, টঙ্গীর নিমতলী এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সকাল আটটার দিকে ওই যুবক সিলেটগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।