ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর (৩৫) পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চেক লুঙ্গি ও কালো জ্যাকেট পরা ওই ব্যক্তি গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় রংপুর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।