ট্রেনের ধাক্কায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সান্তাহার রেলওয়ে স্টেশনের ১ নম্বর গেটের কাছ থেকে ওই ব্যক্তি মুঠোফোনে কথা বলতে বলতে রেলগেটের ভেতরে ঢুকে যান। এ সময় পার্বতীপুর থেকে খুলনাগামী রকেট এক্সপ্রেস নামে একটি মেইল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ জানায়, পরিচয় না পাওয়ায় লাশটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।