ট্রেনের ধাক্কায় পোশাককর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন (২৩) নামের এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

জমিলার গ্রামের বাড়ি কুড়িগ্রামের অলিপুরে। ইউনিভার্সাল নামের একটি পোশাক কারখানায় তিনি কাজ করতেন।  ঢাকা রেলওয়ে থানার (জিআরপি) ওসি আবদুল মজিদ বলেন, সকাল পৌনে সাতটার দিকে রেললাইন পার হওয়ার সময় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।