ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের ভদ্রা জামালপুর এলাকায় গতকাল মঙ্গলবার ট্রেনের ধাক্কায় রুস্তম আলী (১৭) নামের এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। সে জামালপুর রেলবস্তি এলাকার হাকিম মুন্সির ছেলে। রাজশাহী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, গতকাল ভোরে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেন ‘পদ্মা এক্সপ্রেস’-এর আলো দেখে ধরতে যায় রুস্তম। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।