ট্রেনের ধাক্কায় প্রবীণ সাংবাদিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা এলাকায় চলন্ত ট্রেনের ধাক্কায় গতকাল সকাল পৌনে ১০টার দিকে নিহত হয়েছেন প্রবীণ সাংবাদিক আশরাফ আলী (৭৬)।নিহত আশরাফ আলী উত্তরা ৬ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের একটি বাসায় থাকতেন। সকালে তিনি কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। এ সময় একটি চলন্ত ট্রেনের সামনে এক শিশুকে দেখে তিনি এগিয়ে যান। শিশুটিকে বাঁচালেও ট্রেনের ধাক্কায় তিনি নিহত হন।নিহত আশরাফ আলীর ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাজেদ আশরাফ করিম প্রথম আলোকে বলেন, আশরাফ আলী বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তিনি প্রায় ৪০ বছর অবজারভারসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখি করেছেন। তাঁর দুই ছেলে ও তিন মেয়েসন্তান রয়েছে।আশরাফ আলীর মৃতদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রবাসী সন্তানেরা আসার পর দাফন করা হবে।