ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অভিমানি ছেলেটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার নাম মাহবুব হোসেন চৌধুরী। আমার চারপাশের কেউ আমার মৃত্যুর জন্য দায়ী না। আমি সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ দায়ী না।’ স্কুলপড়ুয়া মাহাবুবের (১৫) রক্তমাখা ছেঁড়া জিনসের পকেটে থাকা চিরকুটে লেখা ছিল এসব। গতকাল রোববার সকালে রাজধানীর গুলবাগ এলাকার রেললাইনে ট্রেনের ধাক্কা খেয়ে পড়ে যায় ছেলেটি। এরপর হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। পরে তার পকেট থেকে ওই চিরকুট উদ্ধার করা হয়।স্কুলের শিক্ষক ও স্বজনেরা জানান, খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীতে (বিজ্ঞান বিভাগে) পড়ত মাহাবুব। গতকাল সকাল ১০টার দিকে খিলাগাঁওয়ে খিদমাহ হাসপাতালের উল্টো দিকে গুলবাগ এলাকার রেললাইনে দাঁড়িয়ে ছিল সে। পরে একটি ট্রেন তাঁকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে যায়।মাহবুবের বাবার নাম মোতাহার চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মাহবুব সবার ছোট। খিলগাঁও তিলপাপাড়ার ৬ নম্বর রোডে তাঁরা থাকেন। মাহবুবের সহপাঠী আল আমিন বলেন, সকাল নয়টার দিকে মাহবুব স্কুলে আসে। তবে তার পরনে স্কুলের পোশাক ছিল না। কিছুক্ষণ পর সে স্কুল থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই স্কুলের পাশে রেললাইনে এই দুর্ঘটনার খবর পেয়ে আল আমিন ও তার আরেক সহপাঠী সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকজনের সহায়তায় মাহবুবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বেলা একটায় মাহবুবের মা মাহমুদা বেগমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আসেন খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল খালেক। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।