ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস বিচূর্ণ, তিনজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মহাখালী রেল ক্রসিংয়ে গতকাল রাতে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস বিচূর্ণ হয়েছে। এতে ঢাকা মেডিকেলের ছাত্র ফাইজুল চৌধুরী, মাইক্রোবাসের চালক জাহাঙ্গীর হোসেন (২৮) ও পথচারী মনা আহত হন। স্থানীয় একটি ক্লিনিকে তাঁদের ভর্তি করা হয়েছে।পুলিশ জানায়, রাত নয়টার দিকে মাইক্রোবাসটি মহাখালী থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি ট্রেন চলে যাওয়ার পর গার্ড আর ট্রেন নেই মনে করে লেভেল বার (প্রতিরোধক) তুলে ফেলেন। কিন্তু ওই সময় উল্টো দিকের লাইন থেকে আরেকটি ট্রেন অতিক্রম করছিল। মাইক্রোবাস চালক ট্রেন দেখে দ্রুত রেললাইন পার হতেই দেখেন, বিপরীত দিকের লেভেল বারটি বন্ধ। এরপর ট্রেন এসে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।