ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ওই নারীর সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আত্রাই থানার ওসি আবদুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  বাগমারা (রাজশাহী) প্রতিনিধি