প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর শহরের রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রাবেয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাতটার দিকে রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে৷ পুলিশ জানায়, অন্যান্য দিনের মতো গতকাল রাবেয়া রেললাইনের ধার দিয়ে প্রাতর্ভ্রমণ করছিলেন। এ সময় রাজশাহীগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার এসআই হেমায়েত হোসেন বলেন, রাবেয়া কানে কম শুনতেন৷