প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী রেলওয়ে জংশন এলাকায় গত সোমবার গভীর রাতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে টঙ্গী স্টেশনে চট্টগ্রামগামী একটি ধীরগতির ট্রেনে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান ওই যুবক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ওই যুবকের পরনে কালো রঙের প্যান্ট ও গায়ে হাফহাতা ছাপা শার্ট ছিল।