প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মেঘলাল এলাকায় ট্রেনের ধাক্কায় মিষ্টি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। মিষ্টি কালিয়াকৈরের ফকিরচালা এলাকার সবদুল আলীর মেয়ে ও স্থানীয় সাকসেস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল। নিহতের পারিবারিক সূত্র জানায়, মিষ্টি সকালের নাশতা খেয়ে পার্শ্ববর্তী মেঘলাল এলাকায় তার বোনের বাড়ি বেড়ানোর উদ্দেশে বের হয়। পথে রেললাইন পার হওয়ার সময় সে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। ঘটনস্থলেই তার মৃত্যু হয়।