ট্রেনের ধাক্কায় মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রেনের ধাক্কায় সেলিম মিয়া (২০) নামের এক সেনাসদস্য মারা গেছেন। গতকাল সোমবার সকালে বনানী ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, ঘটনাস্থলে পাশাপাশি দুটি রেললাইন আছে। মাঝের অংশটুকু ফাঁকা। এই ফাঁকা অংশে সেনাসদস্য সেলিম দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই ক্রসিংয়ের দুটি লাইন দিয়ে সুন্দরবন এক্সপ্রেস ও তুরাগ এক্সপ্রেস যাচ্ছিল। দুই ট্রেনের মাঝে পড়ে সেলিম আহত হন। তাঁর মাথায় মারাত্মক আঘাত লেগেছিল। আহত অবস্থায় দ্রুত তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।