ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর পরনে ছিল ছাই রঙের প্যান্ট ও ছাপার শার্ট। জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তরুণের মৃত্যু হয়। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর প্রতিনিধি