ট্রেনের ধাক্কায় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় কুব্বাত আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শরিফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি শরিফপুর গ্রামে। তিনি শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। জামালপুর রেলওয়ে থানা সূত্র জানায়, কুব্বাত আলী গ্রামের রেললাইনের পাশে ছাগল চরাচ্ছিলেন। একপর্যায়ে তিনি রেললাইনের ওপর ওঠেন। এ সময় ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জামালপুর রেলওয়ে থানার এসআই আকবর হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।