ট্রেনের ধাক্কায় যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে এসে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন মো. ফারুক (২৬) নামের এক যুবক। তিনি নিরাপত্তাপ্রহরী হিসেবে বসুন্ধরা এলাকায় কাজ করতেন। আজ শনিবার সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটে। 

রেলওয়ে পুলিশ উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, আজ সকালে কুড়িল বিশ্বরোডে ট্রেন লাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একতা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ফারুক। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ফারুকের ভাই আকমল হোসেন শাহীন জানান, ফারুক বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে নিরাপত্তাপ্রহরীর কাজ করতেন। ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যোগ দিতে ঢাকায় এসে কুড়িল বিশ্বরোডে নেমে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার মাহামুদপুরে তাঁর গ্রামের বাড়ি। এক বছর আগে বিয়ে করেছিলেন ফারুক।