ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যান্টনমেন্ট এলাকায় গতকাল দুপুরে ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, বেলা দুইটার দিকে ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ বছর। তাঁর পরনে নীল রঙের টি-শার্ট এবং জিনসের প্যান্ট ছিল।
নিজস্ব প্রতিবেদক