ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের ধাক্কায় দীপু (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে উপজেলার বাঁশগাড়া গ্রামের শিয়ালবিল এলাকায় এ ঘটনা ঘটে। দীপু পীরগঞ্জ পৌরসভার জগথা মহল্লার সোহেল রানার ছেলে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গত শনিবার বিকেল পাঁচটার দিকে দীপুকে রেললাইনের ওপর দিয়ে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে গতকাল সকালে স্থানীয় লোকজন শিয়ালবিল এলাকায় রেললাইনের পাশে দীপুর লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে দীপুর আত্মীয়স্বজনেরা তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।