ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় গতকাল সোমবার অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১০ বছর।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ আলম প্রথম আলোকে বলেন, বেলা আনুমানিক সাড়ে তিনটার দিকে কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় বিকেল পৌনে পাঁচটায় তার মৃত্যু হয়। তার লাশ রেলওয়ে থানা-পুলিশকে দেওয়া হয়।