প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার তালতলায় গতকাল শনিবার সকালে ট্রেনের ধাক্কায় পাটকলের এক শ্রমিক মারা গেছেন। নিহত ওই শ্রমিকের নাম সেলিনা বেগম (২৫)। তিনি আকিজ জুট মিলে চাকরি করতেন। নওয়াপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বখশিয়ার রহমান বলেন, সেলিনা বেগম কানে কম শুনতেন। গতকাল সকাল আটটার দিকে তিনি মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেন তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মুত্যু হয়। সেলিনার বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দিয়াড়া গ্রামে। অভয়নগর উপজেলার দুর্গাপুর গ্রামে তিনি ভাড়া থাকতেন। যশোর প্রতিনিধি