ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের তালটিয়া এলাকায় গতকাল বুধবার সকালে ট্রেনের ধাক্কায় উম্মে মারিয়া (১৩) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মারিয়া গাজীপুর সিটি করপোরেশনের করমতলা এলাকার আজহারুল হকের মেয়ে। সে স্থানীয় মিরেরবাজার হারেজ আলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে তালটিয়া এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে পাশ দিয়ে মারিয়া হেঁটে প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে তালটিয়া এলাকায় একটি ট্রেন মারিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে মারিয়ার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।