ট্রেনের ধাক্কায় হাবিলদারের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ট্রেনের ধাক্কায় তাজুল ইসলাম (২৬) নামে পুলিশের এক হাবিলদার নিহত হয়েছেন। গত রোববার রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ঢাকা-সিলেট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিলদার সিলেট আরআরএফ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার বর্নি গ্রামে।