ট্রেনের ধাক্কায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর স্টেশনসংলগ্ন রেলগেট পার হতে গিয়ে গতকাল বৃহস্পতিবার ট্রেনের ধাক্কায় রমজান মণ্ডল (৩০) নামে বাকপ্রতিবন্ধী একজন শ্রমিক নিহত হয়েছেন। তাঁর বাড়ি আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ভোর সাড়ে পাঁচটায় সাইকেলে করে বাড়ি থেকে পিটিআই মোড়ে আসার সময় মোমিনপুর রেলগেট পার হতে গেলে সৈয়দপুর থেকে খুলনাগামী ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।