ট্রেনের নিচে কাটা পড়ে ও ধাক্কায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলায় ট্রেনের ধাক্কায় সুধীর সাহা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার লাকসাম-নোয়াখালী রেলপথে উপজেলার দৌলতগঞ্জ বাজার রেলগেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।একই দিন সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউশি রেলক্রসিং এলাকায় অজ্ঞাতনামা এক তরুণ (২৫) ট্রেনে কাটা পড়ে মারা যান।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালে লাকসাম বাজার থেকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন সুধীর সাহা। এ সময় ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। স্থানীয় লোকজন সুধীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুধীরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি লাকসাম পৌরসভার উত্তর লাকসামের সাহাপাড়ায়।সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাউশি রেলক্রসিং এলাকায় অজ্ঞাতনামা এক তরুণ সরিষাবাড়ী থেকে ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেনের নিচে কাটা পড়েন। দুপুরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।