প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের বকুনি খেয়ে রাগে-ক্ষোভে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রেজাউল করিম (২৬) নামের এক তরুণ। গতকাল সোমবার দুপুরে উপজেলার ঘাটিনা ব্রিজের কাছে ঢাকা থেকে দিনাজপুরগামী একতা এক্সপ্রেসের নিচে তিনি ঝাঁপ দেন। রেজাউল উপজেলার পোরজনা গ্রামের তাইজুল ইসলামের ছেলে। পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করার পর তিনি গ্রামের বাজারে জ্বালানি তেলের ব্যবসা দেখাশোনা করছিলেন। রোববার রাতে একজন গ্রাহককে দুই হাজার টাকা বাকি দেওয়ায় বড় ভাই তাঁকে বকুনি দেন। l নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ