প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তোরাব আলী (১৯) নামের এক তরুণ আত্মহত্যা করেছেন৷ রেলওয়ে পুলিশ জানায়, নীলফামারী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস-৭৩১ আপ ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি ঝাঁপ দেন৷ পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে৷ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি