প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের সালনা এলাকায় তিন বছরের ছেলেকে নিয়ে এক অন্তঃসত্ত্বা নারী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাঁরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) ও তাঁর ছেলে মো. ফরহাদ হোসেন (৩)। গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার একটি বাড়িতে হেলাল উদ্দিন সপরিবারে ভাড়া থাকেন।