প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেলস্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মুনজিল তালুকদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ছেলের সঙ্গে ঝগড়া করে মুনজিল ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মুনজিলের বাড়ি উপজেলার নয়ানগাঁতী গ্রামে। উল্লাপাড়া রেলস্টেশন সূত্রে ও মুনজিলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক বিষয় নিয়ে ছেলের সঙ্গে মুনজিলের ঝগড়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া রেলস্টেশনে ছেলেকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর সিল্কসিটি এক্সপ্রেসে তুলে দেন তিনি। পরে ওই ট্রেনের নিচেই তিনি ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় উল্লাপাড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। উল্লাপাড়া স্টেশনমাস্টার শামছুল আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।