ট্রেনের নিচে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই রেলক্রসিংয়ে গতকাল ট্রেনের নিচে পড়ে স্কুলছাত্র আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। সে চাঁন্দলাই গ্রামের একরামুল হকের ছেলে। সে তানোর ভোকেশনাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ছিল।এলাকাবাসী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীগামী ট্রেনটি চাঁন্দলাই রেলক্রসিংয়ে ধীরগতিতে চলছিল। এ সময় আনোয়ার হোসেন ট্রেনে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।