ট্রেনের বগি থেকে ছয় ব্যারেল মবিল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের স্টোর ভ্যান থেকে পাচারের সময় প্রায় পাঁচ লাখ টাকা মূল্যের ছয় ব্যারেল (১২৬০ লিটার) মবিল উদ্ধার করা হয়েছে। বগুড়ার সান্তাহার রেলওয়ে পুলিশ শনিবার বিকেলে এগুলো উদ্ধার করে। মবিল উদ্ধারের ঘটনা তদন্তের জন্য গতকাল রোববার দুপুরে রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) পঙ্কজ কুমার সাহা তিন সদস্যের কমিটি গঠন করেছেন। সান্তাহার জিআরপি থানার ওসি সাইদুর রহমান জানান, এ ঘটনায় গতকাল রোববার পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।