ট্রেনের বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে বেলা তিনটা থেকে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। শমশেরনগর ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি পাহাড়ের ঢালুতে নামতে গিয়ে পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।